মালিবাগে সোহাগ পরিবহনের স্টাফদের ওপর দুর্বৃত্তের হামলা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ এএম

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের স্টাফদের ওপর হামলা ও কাউন্টারে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার কথা জানিয়েছেন পরিবহনের পরিচালক।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ধূমপানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।

এসময় কয়েক জনকে কুপিয়ে জখম করা হয়। এতে আহত হয় ১০ জন। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সোহাগ পরিবহনের পরিচালক, ফজলে রুবাইয়াৎ পাপলু জানান, যাত্রীদের সামনে ধূমপান করতে নিষেধ করায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা লোকজন এনে ধারালো অস্ত্র দিয়ে তাদের কয়েক জনকে কুপিয়ে জখম করে। হামলায় তাদের ১০ স্টাফ আহত হয়েছে। থানায় অভিযোগ করবেন তিনি।

এ বিষয়ে রমনা জোনের এসি মাজহারুল ইসলাম বলেন, সিসি টিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই অভিযুক্তদের আটক করা হবে।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর