ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলবে কবে? 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

সাগরের লঘুচাপ সরে গিয়ে দুয়েক দিনের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। আর এর মধ্য দিয়ে অসহনীয় ভ্যাপসা গরম কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেপ্টেম্বরে সূর্য দক্ষিণে সরে খাড়াভাবে তাপ দেয় ও বৃষ্টিহীনতায় বাতাসে থাকা জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। গেলো বছরের তুলনায় এ বছরে গড় বৃষ্টিপাত বেশি হয়েছে বলেও জানান তিনি। 

আকাশের মেঘ ছাড়িয়ে সূর্যের খরতাপ মাটিতে। প্রকৃতিতে বর্ষা ঋতু বিদায় নিয়ে বৃষ্টি সম্ভাবনা এখনও আছে। তবে সাগরের লঘুচাপ, সূর্যের দক্ষিণায়ন, মৌসুমী বায়ুর বিদায়বেলায় বৃষ্টিহীনতা বাড়িয়েছে গরম। কিন্তু খেটে খাওয়া মানুষের থেমে থাকার উপায় নেই। বাতাসের জলীয় বাষ্প এই মানুষগুলোর শরীরের ঘাম শুকাতে দিচ্ছে না। এর মধ্যেই রাস্তার পাশে গাছের তলায় বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ। 

তাদের সবার প্রশ্ন, কবে কমবে এমন ভ্যাপসা গরম? আবহাওয়াবিদ ওমর ফারুক বলছেন, এই সময়ের গরম খুবই স্বাভাবিক। তবে দুয়েকদিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হতে পারে। চলছে শর,ৎ তবে হেমন্তের শেষ দিকে বৃষ্টি শেষে শীতের দেখা মিলবে, বলছেন আবহাওয়াবিদ।

এ বছর এখনও কোনো ঘূর্ণিঝড় হয়নি। তবে শীত আসার পূর্ব মুহূর্তেও এই অঞ্চলে ঘূর্ণিঝড় দেখা যায় বলেও জানান আবহাওয়াবিদরা।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বুধবার সন্ধ্যায় এটি ভারতের উত্তর উড়িষ্যা উপকূলের কাছে অবস্থান করছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, লঘুচাপটি বাংলাদেশের উপকূল থেকে অনেকটাই দূরে থাকায় বৃষ্টিপাতে তেমন প্রভাব পড়ছে না।

বৃহস্পতিবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এআরএস
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসঙ্কেত দেখাতে বলা...
আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
চারদিনের বিরতির পর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে...
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার (৮ জুলাই) দুপুর দুইটা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর