কুড়িগ্রামে দেখা মিললো চার পা-ওয়ালা বকের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়িতে চার পা-ওয়ালা কানি বকের দেখা মিলেছে। বকটির দুই পা স্বাভাবিক থাকলেও অন্য পা দুটি অস্বাভাবিক আকারের ছোট। চার পা-ওয়ালা এই বকের এমন খবর পেয়ে তাকে দেখতে রোজই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের হাঁড়িপাতিল ব্যবসায়ী মো. আব্দুর রশিদের বাড়িতেই দেখা মিলেছে এই কানি বকের।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাঁড়িপাতিল বিক্রি করে সংসার চালান আব্দুর রশিদ। পেশার তাগিদে উপজেলার শহর গ্রাম গঞ্জে ছুটে বেড়ান তিনি। প্রতিদিনের মত গত বুধবার হাঁড়িপাতিল বিক্রি করে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ। পুকুর পাড়ের রাস্তার দিয়ে ফেরার সময় একটি কানি বককে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে যান। হঠাৎ চোখ পড়ে বকটির পায়ের দিকে। দেখতে পান অন্যান্য বকের চেয়ে এ বকটির পায়ের সংখ্যা বেশি। একটি দুটি নয়, চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে বকটি। কৌশলে নিজ হাত দিয়ে ধরে বাড়িতে খাঁচায় বন্দি করে রাখেন বকটিকে। চার পা-ওয়ালা ওই বকটি দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে উৎসুক জনতা ভিড় করছেন।

দর্শনার্থী মো. আজগর আলী (৬০) জানান, এ বয়সে অনেক বক চোখে পড়েছে। চার পা-ওয়ালা বক কখনও দেখি নাই। সবই আল্লাহু পাকের ইচ্ছে।

আব্দুর রশিদ জানান, বকটি প্রথমে দেখে আমি অবাক হই। আমার খু্ব আগ্রহ জাগে বকটি কৌশলে ধরে এনে খাঁচায় রেখেছি। বকটিকে খাওয়াতে বাজার থেকে মাছ কিনে আনি। বকটির বেশ যত্ন নেয়া হয় বলে জানান তিনি।

ফুলবাড়ি প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আরিফুর রহমান কনক বলেন, এটি একটি দেশি প্রজাপতি বক। গ্রামের মানুষজনের কাছে কানি বক বলে পরিচিত। জন্মগত ত্রুটির কারণে এমনটি হয়েছে। 

আরবিএস
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর