বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ আগুন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পিএম

যুক্তরাজ্যের লন্ডনের হোয়াইট সিটিতে সংবাদমাধ্যমে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে ৯ তলা ওই ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০০ দমকলকর্মী ও ১৫টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে।

লন্ডনের ফায়ার সার্ভিস জানিয়েছে হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন ও চিসউইক থেকে দমকল বাহিনীর দল যোগ দিয়েছে। এছাড়া দুটি ৩২ মিটার টার্নটেবল ল্যাডার পানির টাওয়ার হিসেবে ব্যবহার করে ওপর দিক থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, আগুন মূলত ভবনের ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে।  একটি রেস্তোরাঁ, বহিরাগত ডেকিং, ডাক্টিং এবং বেশ কিছু ফ্ল্যাট এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, পুলিশ জানিয়েছে, আগুন এখনো নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পরিস্থিতি তদন্ত ও নিয়ন্ত্রণে রাখতে আরও কয়েক ঘণ্টা দমকলকর্মীরা সেখানে অবস্থান করবেন বলেও জানান তারা।

প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হোয়াইট সিটি এলাকার পার্শ্ববর্তী ভবনগুলো খালি করা হয়েছে। একটি রেস্ট সেন্টার খোলা হয়েছে স্থানচ্যুত বাসিন্দাদের জন্য। কী কারণে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার হয়নি। আগুনে কারও মৃত্যু হয়েছে বা কেউ আহত হয়েছেন বলে কোনো খবর হয়নি।

হেলিওস ভবনের ওয়েবসাইট অনুযায়ী, সেখানে ১৬২টি ফ্ল্যাট, একটি জিম ও ৪৭ বেডের একটি হোটেল রয়েছে। এটি বিবিসির টেলিভিশন সেন্টারের অংশ ছিলো, যা ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

এআরএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর