নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে আন্দোলন করে, আদালতে গিয়ে কোনো লাভ নেই। কমিশন সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেই সীমানা নির্ধারণ করেছে। তবে ঠিক কতগুলো আসনের সীমানা নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হলো, তা জানে না খোদ কমিশনই। আর এখন পর্যন্ত নির্বাচনী পারিবেশ শতভাগ অনুকূলে। ভোট না হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য নির্বাচন কমিশনের।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০টি নির্বাচনী এলাকারই সীমানা নির্ধারণ করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে গেলো চার সেপ্টেম্বর।
এ নিয়ে বিভিন্ন এলাকায় বিক্ষোভ-হট্টগোল হলেও সীমানা নির্ধারণ নিয়ে আর কোনো বিক্ষোভ-প্রতিবাদ করে কোন লাভ হবে না বলে জানান ইসি আনোয়ারুল ইসলাম।
তবে, ঠিক কতোটি আসনে সীমানা পুনঃনির্ধারণ হলো তা জানে না খোদ কমিশনই।
এসব আন্দোলনে নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়বে না বলেও মত আনোয়ারুল ইসলাম সরকারের।
এদিকে, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া এ মাসেই সম্পর্কে করা হবেও জানান তিনি।
