কুমিল্লায় মা-মেয়ে হত্যার ঘটনায় মূলহোতা কবিরাজ মোবারক গ্রেপ্তার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

কুমিল্লায় মা-মেয়ের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত মূলহোতা কবিরাজ মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে পালানোর সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে নিহতদের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, ব্যাগ, জামাকাপড় ও ঝাড়ফুঁকের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এক প্রেস কনফারেন্সে বলেন, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে এবং বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানানো হবে। 

নিহত কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন, তার মা তাহমিনা বেগম (মাঝে) ও গ্রেপ্তার কবিরাজ মোবারক হোসেন (ডানে)।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মোবারক জানান, নিয়মিতভাবে সে ওই বাসায় যেতেন এবং ঝাড়ফুঁকের কাজ করতেন তিনি। ঘটনার দিন দুপুরে প্রায় তিন ঘণ্টা ধরে পানি পড়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে মা-মেয়েকে আলাদা কক্ষে অবচেতন করে ফেলেন। এরপর তিনি সুমাইয়ার কক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় সুমাইয়ার চিৎকারে মা তাহমিনা বেগম ছুটে এলে মোবারক মেয়ের দরজা বন্ধ করে দিয়ে তাহমিনাকে তার কক্ষে নিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি সুমাইয়ার কক্ষে ঢুকে তাকেও শ্বাসরোধ করে হত্যা করেন।

হত্যার পর মোবারক বাসা থেকে নিহতদের মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। সোমবার সন্ধ্যায় ট্রেনে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আরফিন (২৩) ও তার মা তাহমিনা বেগমের (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে নগরীর কালিয়াজুরী পিটিআই মাঠসংলগ্ন ‘নেলী কটেজ’ ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের মেয়ে। মা-মেয়ে নগরীর সুজানগর এলাকায় বসবাস করতেন।

প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও পুলিশের ধারণা ছিলো, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়লে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন সোমবার (৮ সেপ্টেম্বর) কুবি ক্যাম্পাসে মানববন্ধন এবং কুমিল্লা নগরীর পুবালী চত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে তারা ফের বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সোমবার পুলিশ সুপার তাদের আশ্বস্ত করেছিলেন যে, ১২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা হবে। কিন্তু সময় পার হলেও তারা কোনো তথ্য পাননি। 

তারা বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মা যদি নিজ বাসায় নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ নির্মম হত্যাকাণ্ডে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শহরবাসী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলছেন, এমন অপরাধ যেন আর কেউ করার সাহস না পায়।

আরবিএস
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার এক মাস পেরিয়ে গেলেও এখনো উন্মোচিত হয়নি সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য।
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর