নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি বার্তা দিলো দূতাবাস

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

বর্তমানে নেপালে বসবাসকারী/আটকে পড়া বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছেন কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে বর্তমানে বসবাসকারী/আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান/হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেয়া হচ্ছে। 

একইসঙ্গে বিদ্যমান পরিস্থিতির কারণে বাংলাদেশি নাগরিকদের নেপাল ভ্রমণে না যাওয়ারও পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। 

এছাড়াও জরুরি পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ ও +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ নাম্বারে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।

আরবিএস
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর