জোর করে ভোট বা ভালোবাসা নেয়া যায় না: ড. মাসুদ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম

জোর করে ভালোবাসা কিংবা ভোট গ্রহণ সম্ভব নয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. মো. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা ফিরিয়ে আনার দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কাগজিরপুল এলাকায় ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ার আউটডোর সেন্টারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ড. মাসুদ বলেন, আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, যাকে ইচ্ছা তাকে ভালোবাসবেন। ভালোবাসা কোনোভাবেই জোর করে নেওয়া যায় না। বর্তমান প্রজন্মকে বাধা দিলে তারা মুহূর্তেই প্রতিক্রিয়া জানায়। মানুষের মনের ভোট কখনও জোর করে নেয়া সম্ভব নয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, যারা জোর করেছে তাদের তরুণ প্রজন্ম প্রত্যাখ্যান করেছে। বিনয় ও সহমর্মিতাকেই বিজয়ী করেছে। আগামী দিনেও শক্তি নয়, বিনয় এবং ভালোবাসা বিজয়ী হবে। 

তিনি আরও বলেন, শক্তির জোরে মানুষকে দমনের যুগ শেষ। ফেরাউন, নমরুদ কিংবা আবু জাহেল টিকতে পারেনি। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসকও টিকে থাকতে পারেনি। ভবিষ্যতেও নতুন কোনো নব্য ফ্যাসিস্টকে জনগণ মেনে নেবে না। 

অনুষ্ঠানে ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ারের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নেন।

আরবিএস
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর