কাতারে হামাস নেতাদের ওপর আরও হামলার সম্ভাবনা: নেতানিয়াহু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে কাতারে হামাস নেতাদের ওপর হামলার পর আরও আক্রমণের সম্ভাবনা দেখছেন। তিনি বলেছেন, হামাস নেতারা যেখানেই থাকুক তাদের কোনো রকম নিরাপত্তা দেওয়া হবে না। জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে নেতানিয়াহু জানান, প্রতিটি দেশের নিজেকে সীমানার বাইরেও রক্ষা করার অধিকার রয়েছে।

মার্কিন মিত্র কাতারে ইসরাইলের হামলা আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নিন্দা জানান এবং কাতারকে আশ্বাস দেন যে, তাদের ভূমিতে এমন ঘটনা আর ঘটবে না। হামাস জানায়, এই হামলায় ছয়জন নিহত হলেও তাদের নেতারা বেঁচে যান। নেতানিয়াহু স্পষ্ট করেন, এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছিলো না। তিনি বলেন, আমরা এটি নিজেরাই করেছি।

মার্কো রুবিও বলেন, এই ঘটনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক দৃঢ় রয়েছে। তিনি ইসরাইলের সঙ্গে প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সম্পর্কের প্রশংসা করেন। আর নেতানিয়াহু বলেন, ইসরাইলের চেয়ে ভালো মিত্র আর নেই।

এই সাক্ষাতের সময় আরব নেতারা কাতারের প্রতি সমর্থন জানাতে একটি শীর্ষ সম্মেলনে মিলিত হন। কাতারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং দ্বিচারিতার বন্ধ করার আহ্বান জানান। 

কাতার গাজা যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ২০১২ সাল থেকে হামাসের রাজনৈতিক ব্যুরোর আশ্রয় দিয়ে আসছে। পাশাপাশি একটি বড় মার্কিন বিমানঘাঁটিরও আয়োজক।

ইসরাইলের সামরিক বাহিনী গাজা সিটিতে আবাসিক ভবন ধ্বংস করছে এবং পশ্চিমাঞ্চলীয় এলাকায় স্থল অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে। তারা গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে, তবে অনেকে আর্থিক সংকট এবং দক্ষিণ গাজার অসুরক্ষিত পরিস্থিতির কারণে থেকে যাচ্ছেন। জাতিসংঘ সতর্ক করেছে, ইতিমধ্যে দুর্ভিক্ষ ঘোষিত এই এলাকায় সামরিক অভিযান তীব্রতর হলে মানবিক বিপর্যয় আরও গভীর হবে।

নেতানিয়াহু এবং রুবিওর সাক্ষাৎ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে হয়েছে, যেখানে যুক্তরাজ্য, ফ্রান্সসহ কয়েকটি মার্কিন মিত্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে। ইসরাইলের মধ্যে ওয়েস্ট ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে তীব্র বিতর্ক চলছে। নেতানিয়াহু সম্প্রতি ই-ওয়ান বসতি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন, যা ওয়েস্ট ব্যাংককে দুই ভাগে বিভক্ত করবে। ইসরাইলের অধিকৃত ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালেমে প্রায় ১৬০টি বসতি রয়েছে, যেখানে সাত লাখ ইহুদি বাস করেন, যা আন্তর্জাতিক আইনে অবৈধ।

একাত্তর/এসি
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর