ডেনমার্কের আকাশে ‘অজ্ঞাত ড্রোন’, কোপেনহেগেন বিমানবন্দর বন্ধ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম

ডেনমার্কের আকাশসীমায় অজ্ঞাত ড্রোন শনাক্ত হওয়ায় স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) কোপেনহেগেন বিমানবন্দর অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে প্রায় ১৫টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। 

বার্তাসংস্থা এএফপি খবরে পুলিশ ও বিমানবন্দর কর্মকর্তাদের বরাতে এ তথ্য দেয়া হয়েছে।

ওই খবরে জানানো হয় বিমানবন্দরের মুখপাত্র লিস অ্যাগারলি কার্স্টেইন বলেছেন, কোপেনহেগেন বিমানবন্দরের কাছে দুই থেকে তিনটি অজ্ঞাত ড্রোন দেখা দেওয়ায় বিমানবন্দরের আকাশসীমা সন্ধ্যা ৮টা ৩০ মিনিট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখান থেকে কোনো বিমান উড্ডয়ন বা অবতরণ করতে পারবে না।

তিনি আরো বলেন, প্রায় ১৫টি ফ্লাইটের গতিপথ অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

কোপেনহেগেন পুলিশ জানায়, ‘তিন বা চারটি বড় ড্রোন’ বিমানবন্দরের উপর দিয়ে উড়তে দেখা গেছে।

ডিউটি অফিসার অ্যানেট ওস্টেনফেল্ড স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে এএফপিকে জানান, পুলিশ বিমানবন্দরে তদন্ত চালাচ্ছে। তবে ড্রোনগুলো সামরিক নাকি বেসামরিক তা তিনি বলতে পারেননি।

ওস্টেনফেল্ড বলেন, ব্যক্তিগতভাবে আপনি যেসব ড্রোন কিনতে পারেন, এগুলো তার চেয়ে বড় ছিলো।

বিমানবন্দর কর্মকর্তারা বলেছেন, পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে।

একাত্তর/আরএ
জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে চরম নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দর কিং খালিদ...
দুই দিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর