ইরানের ভেতরে পরমাণু বোমা তৈরির চাপ বাড়ছে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম

ইরানের পরমাণু কর্মসুচি নিয়ে সব সময়েই সন্দিহান পশ্চিমারা, যদিও তেহরান বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু সন্দেহ আর আতঙ্কে তাড়িত হয়েছে ইসরাইলকে দিয়ে ইরানে সামরিক অভিযানও চালিয়েছে পশ্চিমারা। এবার তেহরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেয়ার পাঁয়তারা চলছে। 

জাতিসংঘের নিষেধাজ্ঞা আবারও জারি হতে যাচ্ছে- এমন প্রেক্ষাপটে পরমাণু বোমা তৈরিতে ইরানের মধ্যে চাপ বাড়ছে। এরই মধ্যে কট্টরপন্থি সংসদ সদস্যরা আবারও দেশকে পারমাণবিক বোমা তৈরির দাবি জানিয়েছেন। ইসরাইলেরর সঙ্গে যুদ্ধ আবারও শুরু হওয়ার আশঙ্কার মধ্যেই এমন আহবান এলো। 

মাশহাদ শহরের এক কট্টরপন্থি এমপির নেতৃত্বে পার্লামেন্টের ৭০ জন সদস্য একটি চিঠিতে সই করেছেন। সেখানে বলা হয়েছে, দেশের প্রতিরক্ষা নীতি পরিবর্তন করা দরকার। তাদের দাবি, দাবি, ইসরাইল এখন ‘উন্মত্ততার চূড়ায় পৌঁছেছে’- আন্তর্জাতিক আইন ভেঙে নিরীহ মানুষ হত্যা করছে।

ইরান বহুদিন ধরে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে, বোমা বানানোর জন্য নয়। তবে কট্টরপন্থীরা যুক্তি দিচ্ছেন, খামেনি প্রায় ২০ বছর আগে একটি ধর্মীয় ফতোয়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহারে নিষেধ করেছিলেন। তবে এতে অস্ত্র তৈরি বা মজুত রাখাকে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়নি।

গত রোববার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল ঘোষণা দিয়েছে- ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পদক্ষেপের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করা হয়েছে। 

ইউরোপের এই তিন দেশ ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তির অংশীদার হলেও এখন তারা জাতিসংঘে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালু করেছে। ফলে ২০১৫ সালে যে সব জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছিল, তা আবার রোববারের মধ্যেই ফিরিয়ে আনা হবে- যদি শেষ মুহূর্তে নতুন কোনো সমঝোতা না হয়।

এই পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার সকালে নিউইয়র্কে পৌঁছেছেন ইউরোপীয় ও অন্যান্য শক্তিধর দেশের সঙ্গে আলোচনা করতে। আরাঘচি জানিয়েছেন, ইরান তাদের মজুত উচ্চমাত্রার ইউরেনিয়াম পুনরুদ্ধার ও হ্রাস করবে, এর বিনিময়ে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার সিদ্ধান্ত পিছিয়ে দেয়া হবে।

তবে তিনি অভিযোগ করেন, পশ্চিমারা নানা অজুহাত দিচ্ছে, এমনকি বলছে- পররাষ্ট্র মন্ত্রণালয় নাকি ইরানের পুরো রাজনৈতিক কাঠামোকে প্রতিনিধিত্ব করে না। কিন্তু আরাঘচি জোর দিয়ে বলেছেন- তার পেছনে সরকারের পূর্ণ সমর্থন আছে, যার মধ্যে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলও রয়েছে।

আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যেকোনো ‘পুনর্বহাল’ করা নিষেধাজ্ঞা মোকাবিলার প্রস্তুতি আছে তেহরানের। গত শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে তিনি আরও বলেন, স্ন্যাপব্যাক দিয়ে তারা পথ বন্ধ করতে চায়। কিন্তু মনে রাখতে হবে, মস্তিষ্ক ও চিন্তাধারা অন্য পথ খুলে দেয় বা নতুন পথ তৈরি করে। তারা আমাদের থামাতে পারবে না। তারা নাতাঞ্জ বা ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। কিন্তু তারা এটা বোঝে না যে নাতাঞ্জ মানুষই তৈরি করেছে। মানুষই আবার সেটি গড়ে তুলবে।

একাত্তর/এসি
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর