প্রথমবার ভারতের জাতীয় পুরস্কার জিতলেন বলিউড ‘জওয়ান’

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম

তিন দশকেরও বেশি ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা অভিনেতা হিসাবে ভারতী জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেন তিনি। দক্ষিণী নির্মাতা অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এ অভিনয়ের জন্য এই পুরস্কার পেলেন শাহরুখ।

পোল্যান্ডে ‘কিং’-এর কাজ মাঝপথে থামিয়ে জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দিল্লিতে উড়ে আসেন বাদশা। অনুষ্ঠানে প্রবেশ করেই কখনও করজোরে বন্ধু রানি মুখোপাধ্যায়ের সঙ্গে কুশল-মঙ্গল বিনিময় করলেন তিনি, আবার কখনও বা সঞ্চালক তাঁকে ‘কিং অফ আর্টস’ সম্বোধন করায় উড়ন্ত চুমু ছুড়ে দিলেন। সবমিলিয়ে ৭১তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানের আসরে মেজাজেই যেন ‘বাদশা’ শাহরুখ।

এক আগস্টেই চলতি বছরের পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিলো। মঙ্গলবার দিল্লির বিজ্ঞানভবনে বিজয়ীদের হাতে জাতীয় সম্মানের স্মারক তুলে দেন রাষ্ট্রপতি। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও।

‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানি মুখোপাধ্যায়ও। একই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। সেরা হিন্দি ছবির পুরস্কার পেল ‘কাঠাল: আ জ্যাকফ্রুট মিসট্রি’। তিন-তিনটে জাতীয় পুরস্কার টিম ‘সাম বাহাদুর’-এর ঝুলিতে।

একই মঞ্চে 'কুচকুচ হোতা হ্যায়'-র 'রাহুল' আর 'টিনা'-কে দেখে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত সাধারণ মানুষ।  মাঝে অনেকটা সময়। প্রায় ৩৩ বছর। এরই মাঝে কখনও তিনি 'রাজ', কখনও বা 'রাহুল', কারও কাছে কাবেরী আম্মার 'মোহন', তো কারও কাছে 'মেজর সমর আনন্দ'... বাদশার অভিনয় যাত্রা অব্যাহত।

সব ছবি যে বক্সঅফিসে সফল সে কথা হলফ করে বলা যায় না। তিনি নিজেও বুঝেছিলেন সে কথা। তাই মাঝে বেশ কিছু দিনের জন্য বিরতিও নিয়েছিলেন। সেই সময়টাতে নিজে ভেঙে-চুরে নতুন করে গড়েছেন। বয়স এবং শারীরিক সমস্যাকে বুড়ো আঙুল দেখিয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করে গিয়েছেন বাদশা। ফিরে এসেছেন সুপারহিট 'পাঠান', 'জওয়ান' এবং 'ডাঙ্কি' নিয়ে। সেই 'জওয়ান'-এর জন্যই জাতীয় পুরস্কার এলো এবার।

একাত্তর/এসি
বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে প্রকাশ্যে এলো তার বহুল আলোচিত সিনেমা 'কিং' এর মুক্তির তারিখ।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ ইভেন্ট, যেখানে বলিউড বাদশা শাহরুখ খান দুবাই-ভিত্তিক ড্যানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজওয়ান সাজনের...
বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন আগামী ২ নভেম্বর। প্রতিবছর প্রিয় নায়ককে একনজর দেখতে বান্দ্রার সমুদ্রতীরের সাদা বাংলো মান্নাতের সামনে ভক্তদের ভিড় সবার নজর কাড়ে। 
তিন দশকের বেশি সময় ধলে বলিউডের পর্দা কাঁপালেও তখনই তিন খানকে একই সিনেমাতে দেখা যায়রি।  দর্শকতের চাহিদা থাকলেও এনিয়ে তেমন কোন কার্যকরি উদ্যেগও চোখে পড়েনি।  হ্যা!, বলিউডের তিন সেরা তারকা আমির খান,...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর