রূপগঞ্জে গ্লোব এডিবল অয়েল কারখানায় আগুন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

নারায়ণগঞ্জে একটি তেল কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা ওই আগুন নিয়ন্ত্রণ করে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে গন্ধর্বপুর এলাকায় আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন গ্লোব এডিবল কারখানার সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের সিড ক্রাশিং সেকশনে এই আগুনের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে।  

এ ব্যাপারে প্রতিষ্ঠানের এডমিন ( প্রশাসন) বিগ্রেডিয়ার আশরাফ বলেন, আগুনে বিভিন্ন মেশিন পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক শ্রমিক জানান, সিড ক্রাশিং সেকশনে ওয়েল্ডিঙয়ের কাজ চলছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ওসমান গনি বলেন, কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর