কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ এএম

রাজধানীর কারওয়ান বাজারে ট্রাক চাপায় নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রায়হানের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে কারওয়ান বাজার বাটা শোরুমের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সজিব নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি ফার্মগেটের দিকে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী রায়হান ট্রাকের চাকার নিচে পরে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক মোহাম্মদ বাবর আলী জানান, ট্রাক নিয়ে চালক পালিয়ে গেলেও হেলপার তরিকুল ইসলামকে আটক করেছেন তারা। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহত রায়হানের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। তিনি পরিবারের সঙ্গে ঢাকাতেই থাকতেন।

একাত্তর/আরএ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চারজন সদস্য আহত হয়েছেন।
রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড বাসস্ট্যান্ড এলাকায় এ...
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এতে এক দম্পতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর