মালিক-শ্রমিক দ্বন্দ্ব, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটের বাস বন্ধ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী-নাটোর হয়ে ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচল করা দূরপাল্লার বাস আবারো বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টা থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক পক্ষ। শ্রমিকরা খোরাকি ভাতার দাবিতে বাস যত্রতত্র দাঁড় করিয়ে যাত্রী ওঠানোর অভিযোগ তাদের।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুধু একতা ট্রান্সপোর্টের বাস এবং লোকাল বাসগুলো চলাচল করছে। অন্যসব পরিবহনের বাস বন্ধ রয়েছে।

উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব নজরুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

এর আগে চলতি মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দু’দফা বাস বন্ধ করে রাখে চালক, হেলপার ও সুপারভাইজাররা।

মালিকপক্ষ বলছে, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও তারা নতুন নতুন অযৌক্তিক দাবি সামনে আনছে, যা মেনে নেওয়া সম্ভব না। শ্রমিকদের সঙ্গে না পেরে তারা নিজেরাই এবার বাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন জানান, শ্রমিকদের দাবি-দাওয়ার ব্যাপারে গত মঙ্গলবার ঢাকায় তাদের সঙ্গে বসা হয়েছিলো। তাদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারাও উপস্থিত ছিলেন। সভা সুন্দরভাবেই শেষ হয়। এরপর বাস চলাচলও শুরু হয়।

রতন বলেন, এখন শ্রমিকরা দূরপাল্লার বাস যেখানে-সেখানে থামিয়ে যাত্রী তুলতে চাচ্ছে। খোরাকি ভাতা দাবি করছে। যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী তুললে তো ব্যবসা করা যাবে না। এটা নিয়ে তাদের সঙ্গে নতুন করে বিরোধ হচ্ছে। তারা বাস চালাবে না বলেছে। আমরাও বলেছি- ঠিক আছে, এভাবে বাস চালাতে চাই না। কয়দিন বসে থাকবে থাকুক।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, ঢাকায় বাস মালিকদের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক সন্তোষজনকভাবে শেষ হয় এবং ২৫ সেপ্টেম্বর থেকে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। কিন্তু বাস মালিক পক্ষ সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই একতরফাভাবে বাস বন্ধ করে দিয়েছে। যত্রতত্র বাস দাঁড়ানোর বিষয়টি সত্য নয়। যাত্রী যেখানে নামতে চায় শুধু সেখানেই নামানো হয়। দু’একজন যাত্রী ওঠানো হলেও মালিকপক্ষকে তার হিসাব জমা দেয়া হয়।

এর আগে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গত ৭ সেপ্টেম্বর রাতে তিন জেলা থেকে দূরপাল্লার বাস চালানো বন্ধ করে দেয় শ্রমিকরা। দুইদিন পর মালিকপক্ষের আশ্বাসে তারা বাস চালানো শুরু করে। কিন্তু আশ্বাস অনুযায়ী বেতন-ভাতা বাড়ানো না হলে ২২ সেপ্টেম্বর সকাল থেকে আবারো কর্মবিরতি শুরু করেন তারা। ২৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত ‘একতা’ ছাড়া বাকি সব বাস চলাচল বন্ধ ছিলো।

একদিন পর এবার আবারো বাস বন্ধ হয়ে গেলো। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারসহ দূরের গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

একাত্তর/আরএ
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির টিনের চালা উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়ালসহ বিভিন্ন অংশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ট্রলিতে ফেলে রেখে কৌশলে পালিয়ে গেছে দুই ব্যক্তি। শুক্রবার বেলা আড়াইটার দিকে অত্যন্ত নাটকীয় ও রহস্যজনকভাবে এই ঘটনা...
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
পানামার দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার এক তীব্র ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ।
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর