এবার ভোট দিতে পারবেন নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্টরা: সিইসি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ এএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোটের সময় প্রবাসে থাকা বাংলাদেশি ও ভোটের সঙ্গে সম্পৃক্তদের জন্য ডিজিটাল পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হচ্ছে। পোস্টাল ব্যালট আইনে থাকলেও এর প্রয়োগ ছিলো না। এটি নিয়ে আমরা কাজ করেছি। দেশে যারা নির্বাচনে জড়িত থাকেন তারা ভোট দিতে পারতেন না। এবার আমরা এবার সবার ভোটের ব্যবস্থা করবো। এটি একটি মাইলফলক।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচন ভবনে সংসদ নির্বাচন ঘিরে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে কমিশনের ধারাবাহিক সংলাপের উদ্বোধনীতে তিনি এসব জানান। 

সিইসি জানান, নির্বাচনে আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সবমিলিয়ে সুষ্ঠু, সুন্দর ভোট করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আজকের সংলাপ কেবল আনুষ্ঠানিকতা না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে বিশাল কর্মযজ্ঞে হাত দিয়েছি। আমাদের নারী ভোটারদের সংখ্যা অনেক কম ছিলো। তবে আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি। আরপিও সংশোধনসহ বিভিন্ন কাজ করেছি। আমরা কিছু নতুন জিনিস হাতে নিয়েছি। 

সিইসি বলেন, দিনব্যাপী সংলাপে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানসহ অন্তত অর্ধশত বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত নিচ্ছে কমিশন। 

এতে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অন্য কমিশনারসহ ইসি সচিবালয়ের
ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন।

পর্যায়ক্রমে নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও নিবন্ধিত রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ করবে ইসি। 

একাত্তর/এসি
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর