দুর্গাপূজা উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। 

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি রোববার (২৮ সেপ্টেম্বর) এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ভক্তদের উপস্থিতি, অবস্থান ও গুরুত্ব বিবেচনায় মণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে বিভক্ত করে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে। সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোর প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, এক্সপ্লোসিভ রিকভারি অ্যান্ড বম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক স্ট্যান্ডবাই থাকবে। বিজয়া দশমীতে বিসর্জন শোভাযাত্রার জন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজধানীতে বিসর্জন শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। এই শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কোনো দুষ্কৃতকারী বিরাজমান পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাকে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। দুর্গাপূজাকে ঘিরে কোনোরকম ভুল তথ্য বা অপতথ্য ছড়ানো রোধে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। তিনি আশা করেন, পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় এ বছর অধিকতর সুন্দর ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পরে ডিএমপি কমিশনার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও মন্দির পরিচালনা কমিটি নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জিললুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ট্রাফিক জরিমানার এসএমএস পাঠিয়ে প্রতারণার চেষ্টা করা হচ্ছে।
রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে...
ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর