দুর্গাপূজা চলাকালে পাহাড়ের অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (১ অক্টোবর) সকালে রাজধানীর পল্টন থানাস্থ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, যারা হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে।
তিনি বলেন, রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক সম্প্রতিকে বিভাজিত করা হয়েছে।
দুর্গাপূজাকে নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে রিজভী বলেন, হিন্দু-মুসলিম সবাই এক হয়ে হয়ে পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই শপথ নিয়েছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বজায়ে দলমত নির্বিশেষে সবার কাজ করতে হবে।
জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ