ভরা মৌসুমেও জাল শূন্য, অর্ধলক্ষ জেলে বেকার

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১১:৩৩ পিএম

ভরা মৌসুমেও মেঘনায় জেলের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। তার ওপর মা ইলিশ রক্ষায় নদীতে চলছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। ফলে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে লক্ষ্মীপুরের অর্ধলক্ষ জেলে এখন মানবেতর জীবনযাপন করছে।

জানা গেছে, জেলার রামগতির মজুচৌধুরীর হাট, মতিরহাট, মাতাব্বরহাট, নাছিরগঞ্জ ও লুদুয়া এলাকায় এখন থেকেই ইলিশ ধরা প্রায় বন্ধ। কিছু ইলিশ মিললেও তা অপ্রতুল। আবার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ৫৫ হাজার জেলে।

জেলেদের অভিযোগ নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য চালসহ খাদ্য সহায়তা দেওয়ার কথা থাকলেও অনেকেই তা পাননি।

জেলে মো. শহীদুল্লাহ অভিযোগ করে বলেন, এবার ইলিশই ধরা পড়েনি। এখন আবার নদীতে নামতে পারছি না। ঘরে শিশু-সন্তানরা না খেয়ে থাকে।

আরেক জেলে আবদুল মালেক আক্ষেপ করে বলেন, সরকার চাল দিয়েছে শুনেছি কিন্তু আমাদের ঘরে কোনো চাল আসেনি। ধার-দেনা করে সংসার চলছে। চাল নয় বরং নগদ টাকা দিলে সংসার চালানো সহজ হতো।

অভিযোগ উঠেছে, সরকারি সহায়তা যথাসময়ে ও সঠিকভাবে বিতরণ করা হচ্ছে না।

জেলেরা বলছেন, শুধু চাল নয়— ডিজিটাল আইডি কার্ডের মাধ্যমে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং চ্যানেলে নগদ অর্থ দেওয়া হলে তা কার্যকর হবে এবং ধার-দেনা কমবে।

নিষেধাজ্ঞার সময় কোনো বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় জেলেদের হতাশা আরো বেড়েছে। অনেকেই সংসার চালাতে ঋণ করছেন।

স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা জানান, মাছ ধরা বন্ধ থাকায় শুধু জেলেরা নয়, সংশ্লিষ্ট সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

নিষেধাজ্ঞা শেষ হবে ২৫ অক্টোবর মধ্যরাতে। এরপর ২৬ অক্টোবর থেকে জেলেরা নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন। তাদের আশা, বড় আকারের ইলিশ ধরা পড়লে ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবছর এ সময়ে জেলেরা একই সংকটে পড়েন। তাই শুধু চাল নয় বরং বিকল্প কর্মসংস্থান ও নগদ অর্থ সহায়তার ব্যবস্থা করা গেলে জেলেদের দুর্ভোগ অনেকটাই কমবে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের এ অভিযানের সময় আইনশৃঙ্খলাবাহিনী কঠোর নজরদারি চালাবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, নিষেধাজ্ঞার আগেই খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খুব শিগগিরই সদর উপজেলার জেলেসহ শতভাগ জেলেকে চাল বিতরণ সম্পন্ন করা হবে।

একাত্তর/আরএ
বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাল বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে শেষ হচ্ছে।
ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র উপকূলীয় মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (৩০ এপ্রিল) মধ্যরাতে।
আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ ও বাজারজাতকরণের ওপর তিন মাসের জন্য নিষেধাজ্ঞা কার্যকর হবে।
চোখের পলকে আনুমানিক তিন মণ ইলিশ উঠে এলো ডেকে! আমরা যতটা পারলাম কুড়িয়ে নিলাম, বাকিটা আবার সাগরেই গড়িয়ে পড়লো।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর