ঝিনাইদহে বাস চাপায় শিশুসহ নিহত দুই

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১০:০৫ পিএম

ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশুসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো এক জন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন স্থানীয়দের বরাতে জানান, দুপুরে সদর উপজেলার হলিধানী বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলো ওই গ্রামের ভ্যানচালক নজরুল ইসলাম। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল নামকস্থানে পৌঁছলে সামনের দিক থেকে আসা মণ্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই সিফাত হোসেন নামের ৭ বছরের এক শিশু নিহত হয়। আহত অবস্থায় ভ্যানচালক নজরুল ইসলামকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একাত্তর/আরএ
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর