লক্ষ্মীপুরে এক ইলিশ বিক্রি ১৩ হাজার টাকায়

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে দুই কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলে ফারুক মাঝির জালে ধরা পড়া ইলিশটি ঘাটে বিক্রির জন্য তোলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশালাকৃতির এই ইলিশের ছবি ছড়িয়ে পড়লে দিনভর স্থানীয় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মাছটি নিয়ে ব্যাপক কৌতূহল ও আগ্রহ দেখা যায়।

মতিরহাট মাছঘাটের আড়তদার ইব্রাহিম খোকন জানান, টানা এক সপ্তাহ মেঘনা ও সাগরে মাছ ধরে প্রায় দেড় লাখ টাকার ইলিশ নিয়ে ঘাটে ফেরেন জেলে ফারুক মাঝি। তার জালে ধরা পড়া মাছগুলোর মধ্যে সবচেয়ে বড়ো ছিলো এই ইলিশটি। শেষ পর্যন্ত ঘাটে ডাকের মাধ্যমে ১৩ হাজার ২৫০ টাকায় মাছটি বিক্রি হয়।

মাছটি কিনেছেন ঢাকার মাছ ব্যবসায়ী মো. বাহার মিয়া। তিনি জানান, ঢাকায় বড়ো আকারের ইলিশের বিশেষ চাহিদা রয়েছে। ঢাকার বাজারে নিয়ে মাছটি ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি করা যাবে বলে তিনি আশা করছেন।

তবে ইলিশের অতিরিক্ত দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তাদের মতে, বড়ো ইলিশের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বাজার নিয়ন্ত্রণে এনে ইলিশের দাম সাধারণ ক্রেতাদের কেনার সাধ্যের মধ্যে আনার দাবি জানান তারা।

মাছঘাটের স্থানীয় আড়তদার আনোয়ার জানান, সম্প্রতি নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। একদিকে নদীতে ইলিশের তীব্র সঙ্কট, অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে জেলেদের ট্রলার নিয়ে সাগরে যাওয়ার খরচ বহুগুণ বেড়েছে। এসব কারণেই বাজারে ইলিশের দাম চড়া বলে জানান তিনি।

একাত্তর/এসি
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
সংসদে সহায়তার কথা বললেও বাইরে গিয়ে সরকারের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করার জন্য বিরোধী দলের কঠোর সমালোচনা করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তার প্রশ্ন, ছয়...
জুলাই ও আগস্ট মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ বাংলাদেশে নিয়ে এসেছে।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে অবৈধভাবে সার মজুদের অভিযোগে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা...
সরকার ও পুলিশ বাহিনী নিয়ে অডিও বিতর্কে আলোচনায় আসা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর