শাপলা প্রতীক না পেলে ইসির বিরুদ্ধে কঠোর অবস্থা নেবে এনসিপি: নাহিদ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পিএম

শাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি মহলের ইন্ধনেই তাদের এই প্রতীকটি দেয়া হচ্ছে না। আর এক বিশেষজ্ঞ বলছেন, শাপলা প্রতীক এনসিপিকে দিতে আইনগত কোন বাধা নেই। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, এনসিপিকে শাপলা দিলে তারা মামলা করবেন না তবে প্রতিবাদ জানাবেন। কারণ এর আগে এই প্রতীক চাইলেও তা দেয়া হয়নি নাগরিক ঐক্যকে। 

২ অক্টোবর নির্বাচন কমিশন থেকে এনসিপিকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে শাপলা বাদে তালিকায় থাকা ৫০টি প্রতীকের মাঝে যে কোনো একটি বেছে নিতে, সময় বেঁধে দেয়া হয়েছে ৭ অক্টোবর পর্যন্ত। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম একাত্তরকে জানান, জুলাই পদযাত্রায় শাপলার গণজোয়ার তৈরি হওয়াতেই নির্বাচন কমিশন এমনটা করছে।

ইসি তার অবস্থান থেকে সরে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি নাহিদ ইসলাম বলেছেন, চূড়ান্তভাবে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া না হলে তারা ইসির বিরুদ্ধে কঠোর আন্দোলনের কর্মসূচিও দিতে পারেন। এসব নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। তিনি আরও অভিযোগ করেন, একটি মহলের ইন্ধনেই এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। 

শাপলা নিয়ে আগেও আবেদন করা হয়েছিল কিন্তু দেয়া হয়নি, নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে এমনটা বলেছে। তবে যাদের শাপলা দেয়া হয়নি, সেই দল- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অভ্যুত্থানকারী শক্তি হিসাবে এনসিপিকে শাপলা দেয়া হলে কোন মামলা করবেন না তারা। 

অন্যদিকে একজন নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলির মতে এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। তবে প্রতীক হিসেবে শাপলা দিলে গোলাপ ফুলের সাথে ব্যালট পেপারে মিলে যাবার সম্ভাবনা আছে বলেও জানান এই নির্বাচন বিশেষজ্ঞ।

আরবিএস
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর