অপমান সইতে না পেরে রিকশাচালকের আত্মহত্যা

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ০৯:০৩ পিএম

ভোলার লালমোহন উপজেলায় রিকশা চুরির দায়ে শালিস বৈঠকে মারধরের ঘটনায় অপমান সইতে না পেরে মো. হোসেন (২৭)  নামের এক রিকশা চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

শনিবার (২৮ আগস্ট) রাতে লালমোহনের পৌর শহরের ৮নং ওয়ার্ডের শেখের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালমোহন থানায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল কবীরসহ তিন জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৯ জনকে আসামী করে রবিবার একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত কোন আসামীকে আটক করা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ডের সিরাজের গ্যারেজের একটি ব্যাটারী চালিত রিকশা গত ৪ দিন আগে চুরির অভিযোগ ওঠে হোসেনের বিরুদ্ধে। পরে ওই রিকশা বোরহানউদ্দিনের শান্তিরহাট এলাকা থেকে উদ্ধার করা হয়। রিকশাটি হোসেন সেখানে বিক্রি করে ৭ হাজার টাকা অগ্রিম নেন। বিষয়টি জেনে রিকশার মূল মালিক সিরাজ ওই ৭ হাজার টাকা ফেরত দিয়ে রিকশাটি নিয়ে আসেন। পরবর্তীতে রিকশা মালিক সিরাজ স্থানীয় আকতার দালালকে সঙ্গে নিয়ে হোসেনকে ডেকে এনে বেধড়ক মারধোর করেন। 

পরে শনিবার সন্ধ্যার দিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল কবীরের অফিসে পুনরায় শালিশ বৈঠক হয়। সেখানে চুরির অপরাধে হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং হোসেনের মা'কে ডেকে এনে ছেলেকে শাস্তি দেওয়ার জন্য বলেন কাউন্সিলর। শালিসে দ্বিতীয় দফা মারা হয় হোসেনকে। 

রাতে হোসেন বাসায় গিয়ে রাতের খাওয়া শেষ করে ঘরের বাহিরে যান। পরে বাড়ির পাশে আম গাছের সাথে হোসেনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। 

হোসেনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত হোসেন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। এদিকে স্থানীয়রা জানান, নিহত হোসেন পেশাদার কোন চোর নয়। অভাবেব তাড়নায় তিনি চুরি করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

মারধর ও জরিমানা করায় লোকলজ্জায় হোসেন আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে রাতেই লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা মর্গে পাঠানো হয়। এ ঘটনায় হোসেনের মা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে সিরাজ, আকতার দালাল ও কাউন্সিলর সাইফুল কবীরকে বিবাদী করে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কাউন্সিলর সাইফুল কবির অভিযোগ অস্বীকার করে বলেন, একটি কুচক্রি মহল তাকে ফাঁসাতে ঘটনার সাথে তার নাম জড়াচ্ছে। শালিসে হোসেনকে মারধরের ঘটনা অস্বীকার করেন কাউন্সিলর।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, এ ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচণায় একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। আসামী গ্রেফতারের জন্য তারা চেষ্টা চালাচ্ছেন।


একাত্তর/এআর

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর