যে সব শর্তে ট্রাম্পের প্রস্তাব মেনে নিতে রাজি হামাস

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৬:২৯ পিএম

ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন (হামাস) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে জানিয়েছে, তারা যুদ্ধের সম্পূর্ণ অবসান, বন্দি বিনিময় এবং গাজায় স্বাধীন প্রশাসনের বিষয়ে একমত। একইসঙ্গে গাজার ভবিষ্যৎ সংক্রান্ত বিষয়গুলোকে ফিলিস্তিনের জাতীয় স্বার্থের আলোকে পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে হামাস।

স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি এক বিবৃতির বরাতে শনিবার (৪ অক্টোবর) এসব কথা জানিয়েছে তেহরানভিত্তিক সংবাদ্মাধ্যম পার্সটুডে। 

বিবৃতিতে হামাস জানায়, যুদ্ধবিরতির বিষয়ে তাদের এই অবস্থানটি ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর পাশাপাশি আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সঙ্গে ব্যাপক আলোচনা শেষে নির্ধারিত হয়েছে। 

এতে আরও বলা হয়, হামাস কিছু শর্তসাপেক্ষে ট্রাম্পের প্রস্তাবের কয়েকটি ধারা মেনে নিয়েছে এবং একই সঙ্গে গাজার ভবিষ্যৎ নির্ধারণ ও ফিলিস্তিনি জনগণের অধিকার বিষয়ে জাতীয়ভাবে আলোচনা করার দাবি জানিয়েছে।

হামাস তাদের জাতীয় দায়িত্ব ও ইসরাইলি দখলদার বাহিনীর গণহত্যামূলক আগ্রাসন অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেছে, নিজেদের মধ্যে ব্যাপক শলাপরামর্শ, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা এবং আঞ্চলিক বন্ধু ও মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলার পর তারা ট্রাম্পের প্রস্তাব নিয়ে একটি দায়িত্বশীল অবস্থানে পৌঁছেছে।

গাজায় যুদ্ধ বন্ধ করা, বন্দি বিনিময়, দ্রুত মানবিক সাহায্য প্রবেশ করানো, গাজা দখলের বিরোধিতা এবং ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক উৎখাত প্রতিরোধের আরব, ইসলামী ও বিভিন্ন দেশের প্রচেষ্টার প্রশংসা করেছে হামাস।

এছাড়া হামাস ঘোষণা করেছে, পূর্ণ যুদ্ধবিরতি এবং গাজা থেকে দখলদার বাহিনী প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে তারা ট্রাম্পের প্রস্তাবিত ফর্মুলা অনুযায়ী সব ইসরায়েলি বন্দিকে (জীবিত বা মৃতদেহ) মুক্তি দিতে রাজি আছে।

হামাস আরও বলেছে, এ বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাৎক্ষণিক আলোচনায় বসতে তারা প্রস্তুত, তবে প্রস্তাবটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় মাঠপর্যায়ের পরিবেশ তৈরি হতে হবে।

বিবৃতির অন্য অংশে হামাস জানিয়েছে, গাজার প্রশাসন ফিলিস্তিনি স্বাধীন ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটির কাছে হস্তান্তরে তারা রাজি আছে, তবে শর্ত হলো—এটি অবশ্যই ফিলিস্তিনিদের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এবং আরব ও ইসলামি দেশগুলোর সমর্থনে গঠিত হতে হবে।

স্বাধীনতাকামী সংগঠনটি জোর দিয়ে বলেছে, গাজার ভবিষ্যৎ ও ফিলিস্তিনি জাতির মৌলিক অধিকার—যা ট্রাম্পের প্রস্তাবে উল্লিখিত—তা অবশ্যই জাতীয় ও সামগ্রিক কাঠামোর মধ্যে পর্যালোচনা করতে হবে। এ পর্যালোচনা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবসমূহের আলোকে এবং একটি জাতীয় ফিলিস্তিনি কাঠামোর অধীনে হতে হবে, যাতে হামাসেরও সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ থাকবে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের অবসানের জন্য ২০ দফা প্রস্তাব দিয়েছেন। এতে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, শত শত ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ইসরাইলি বন্দিদের মুক্তি, ইসরাইলি বাহিনীর নির্ধারিত সীমারেখায় প্রত্যাবর্তন এবং গাজা পুনর্গঠন ও পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক কাঠামো গঠনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। 

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইরান বড়ো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির লাখ লাখ বাসিন্দা...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর