নানা আয়োজনে উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১১:৪০ এএম

বান্দরবানের পাহাড়ে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব প্রবারণা পূর্ণিমা। সবচেয়ে বড় সামাজিক উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে ঘিরে বান্দরবানের বিহারগুলোতে চলছে সমবেত প্রার্থনা, প্রদীপ প্রজ্জলনসহ ধর্মীয় নানা আচার।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) দিনব্যাপী বৌদ্ধ বিহারগুলোতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান শুরু হয় ভোর থেকে। এরমধ্যে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিণ্ডদান ও প্রাতঃরাশ, মঙ্গল সূত্র পাঠ, বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা, মহাসংঘ দান, ধর্মীয় দেশনা প্রদান, প্রদীপ পূজা, হাজার বাতি দান, ফানুস উড়ানোসহ বিভিন্ন দান অনুষ্ঠান রয়েছে। এসব অনুষ্ঠানে হাজারো উপাসক-উপাসিকা উপস্থিত থেকে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনায় অংশ নেন। সন্ধ্যায় হাজার বাতি প্রজ্জ্বলন ও ফানুস উড়ানোর মধ্যদিয়ে প্রবারণা পূর্ণিমা শেষ হয়।

বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, আষাঢ়ী পূর্ণিমা থেকে তিন মাস বর্ষাব্রত পালনের পর আশ্বিনী পূর্ণিমায় এই উৎসব পালন করেন মারমা সম্প্রদায়।  

ফুল হাতে উৎসবে মেতেছেন শত শত মানুষ। অশুভকে দূর করে আত্মশুদ্ধি ও সত্য-সুন্দরকে বরণের এ এক মহাযজ্ঞ । 

বৌদ্ধ বিহারগুলোতে চলছে সমবেত প্রার্থনা, প্রদীপ প্রজ্জলনসহ ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান। ঐতিহ্যবাহী রথ টানা ও ফানুস উড়ানো দেখতে পাহাড়ি পল্লী ও বিহারগুলোত ভিড় জমাচ্ছেন পাহাড়ি-বাঙালিসহ হাজারো পর্যটক। 

বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, প্রাচীনকাল থেকে আষাঢ়ী পূর্ণিমা থেকে তিন মাস বর্ষাব্রত পালনের পর আশ্বিনী পূর্ণিমায় উৎসব পালন করা হয়।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং মারমা জানান, তিনদিনের এই উৎসবের শুভ উদ্বোধন হয় রোববার সন্ধ্যায়। 

এদিকে উৎসব কেন্দ্র করে বান্দরবানের সাতটি উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান বান্দরবানের পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার। 

মঙ্গলবার রাতে বান্দরবান শহরের সাংগু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।

আরবিএস
আগামী ১৩ এপ্রিল ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষ্যে ঘোষিত সাধারণ ছুটি শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য হবে।
বিশ্বে বিরাজমান অস্থিতিশীল অবস্থা দূরীকরণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
অভিযানে এখনই হচ্ছে না পার্বত্য তিন উপজেলার নির্বাচন সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর চলমান অভিযানের কারণে পার্বত্য চট্টগ্রামের তিন উপজেলা ভোট আপাতত অনুষ্ঠিত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন...
জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর