আলপনায় লক্ষ্মী আবাহন, আকাশে উড়বে ফানুস

লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম

একই আবহ ও তিথিতে প্রীতি, আনন্দ ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোববার উদযাপিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর আমেজ কাটতে না কাটতেই আশ্বিন মাসের এই বিশেষ পূর্ণিমা তিথিতে বাঙালি হিন্দু পরিবারগুলোতে দেবী লক্ষ্মীর আবাহন চলছে, আর অন্যদিকে বৌদ্ধ বিহারগুলোতে চলছে আত্মশুদ্ধি ও প্রবারণার প্রার্থনা।

সনাতন শাস্ত্র মতে, দেবী লক্ষ্মী ধনসম্পদ, ঐশ্বর্য, আধ্যাত্মিক ও পার্থিব উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য এবং উর্বরতার প্রতীক। বিশ্বাস করা হয়, আশ্বিনের এই পূর্ণিমা রাতে ভক্তদের ঘরে ঘরে পদার্পণ করেন দেবী লক্ষ্মী। দেবী সন্তুষ্ট হলে সংসারে অভাব-অনটন দূর হয় এবং সুখ-শান্তি বৃদ্ধি পায়।

এই উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা নিজ নিজ বাড়িতে চালের গুঁড়োর আলপনা এঁকে ধনধান্যের দেবীকে আহ্বান জানান। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালী মন্দিরসহ দেশের বিভিন্ন দেবালয়ে ও সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে শাস্ত্রীয় রীতি অনুসরণে পূজার আয়োজন করা হয়েছে।

এদিকে, বৌদ্ধ সম্প্রদায়ের কাছেও এই দিনটির গুরুত্ব অপরিসীম। মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাসব্যাপী বর্ষাবাস পালন শেষ করেন। সেই স্মৃতি ও শিক্ষাকে ধারণ করে যুগে যুগে বৌদ্ধ ভিক্ষু ও অনুসারীরা এই দিনটি উদযাপন করে আসছেন। প্রবারণা মূলত মনের অশুভ ভাবনা বর্জন করে আত্মশুদ্ধি অর্জন এবং সত্য ও সুন্দরকে জীবনের নীতি হিসেবে গ্রহণ করার এক মহান শিক্ষা দেয়।

রাজধানীর মিরপুর শাক্যমুনি বৌদ্ধবিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথেরো প্রবারণার তাৎপর্য ব্যাখ্যা করে জানান, তিন মাসের দীর্ঘ সাধনা ও বর্ষাবাস শেষের এই লগ্নটি বৌদ্ধদের জীবনে এক পবিত্র মুহূর্ত। উৎসবটি উদযাপনে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের উদ্যোগে মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ভিক্ষু সংঘের প্রাতরাশ, শীল গ্রহণ, বুদ্ধ পূজা, ভিক্ষু সংঘের পিণ্ডদান, ধর্মীয় আলোচনা সভা এবং সন্ধ্যার আকাশ আলোকিত করে ফানুস ওড়ানোর উৎসব। সব মিলিয়ে ধর্মীয় সম্প্রীতি ও উৎসবমুখর আবহে পালিত হচ্ছে আজকের এই বিশেষ দিনটি।

একাত্তর/এআরএস
বান্দরবানের পাহাড়ে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব প্রবারণা পূর্ণিমা। সবচেয়ে বড় সামাজিক উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে ঘিরে বান্দরবানের বিহারগুলোতে চলছে সমবেত প্রার্থনা,...
বিশ্বে বিরাজমান অস্থিতিশীল অবস্থা দূরীকরণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 
শরৎ বাঙালির সেরা ঋতু না হলেও আনন্দ, উপাচারে এর ডালি যেন উপচে পড়ে। সনাতন ধর্মের মানুষের সবচেয়ে বড়ো আনন্দ আয়োজন দুর্গোৎসব উদযাপন হয় এই শরতে।আর এই উৎসব উদাপন শেষে দুর্গা যখন পরিবার সমেত কৈলাশে পা...
রোববার রাজধানী ঢাকাসহ সারাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযথ গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সাথে তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন করবেন।এই উৎসবের প্রধান আকর্ষণ হলো সন্ধ্যায় আকাশে...
শিক্ষাশাতে বাড়তি অর্থ বরাদ্দ ও সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ...
মার্কিন নাগরিকদের লক্ষ্য করে ইরান তাদের প্রাণঘাতী হামলার পরিকল্পনা ‘চূড়ান্ত পর্যায়ে’ নিয়ে গেছে এবং মার্কিন কর্মীদের ওপর হামলা চালানোর জন্য তেহরানের তৎপরতা বহুগুণ বেড়েছে বলে সতর্ক করেছেন ট্রাম্প...
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বাধীন সামরিক সরকার দেশে মৃত্যুদণ্ড ব্যবস্থা পুনর্বহাল করেছে এবং একই সঙ্গে সারা দেশে সব ধরনের সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ ঘোষণা...
ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছুড়ে মারা ক্ষেপণাস্ত্র সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করলেও, তার ধ্বংসাবশেষ বা শার্পনেল আছড়ে পড়েছে ইসলাম ধর্মের দুই পবিত্রতম স্থান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর