আওয়ামী লীগ আমলে গুমের দুটি এবং জুলাই-আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যাসহ মোট তিন মামলায় শেখ হাসিনা ও তারেক আহমেদ সিদ্দিকীসহ ৩৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বুধবার (৮ অক্টোবর) সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এসব অভিযোগ দাখিল করেন।
এর মধ্যে টিএফআই সেলের গুম মামলাতে শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। একই অভিযোগে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)-এর গুম মামলাতেও শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।
দুটি মামলায় মোট ৩০ আসামির বিরুদ্ধে পাঁচটি আলাদা অভিযোগ আনা হয়েছে।
গুমের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিনে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা।
এছাড়া জুলাই-আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায়, তৎকালীন বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে ছয়টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
‘হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য দেয়া থেকে বিরত রাখছে ভারত’
আগে মুরগির ফার্মের মালিকও টিভির লাইসেন্স পেয়েছে: উপ-প্রেস সচিব