স্বর্ণের দামে রেকর্ডের হ্যাট্রিক, ভরিতে বাড়লো ৬৯০৫ টাকা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম

পর পর টানা তিন দিন দাম বৃদ্ধির রেকর্ড গড়লো স্বর্ণ। ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে দাম বাড়ানো হয়েছে ছয় হাজার ৯০৬ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৯ হাজার ১০১ টাকা।

বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বাজুস জানায়, নতুন দাম কার্যকর হবে বৃহস্পতিবার (৯ অক্টোবর থেকে)। এর আগে ছয় ও সাত অক্টোবর স্বর্ণের দাম বেড়েছিলো। একেকটি দিন ছিলো দাম বৃদ্ধির একেকটি রেকর্ড। তবে আজ যে দাম নির্ধারণ হলো, তা বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৯ হাজার ১০১ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৪২ হাজার ৩০১ টাকায়।

এদিকে স্বর্ণের দামের পাশাপাশি বেড়েছে রূপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হবে চার হাজার ৯৮১ টাকায়, ২১ ক্যারেট চার হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেট চার হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হবে তিন হাজার ৫৬ টাকায়।

এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ছুঁয়েছে নজিরবিহীন উচ্চতা। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা ও আংশিক সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা ঝুঁকছেন নিরাপদ সম্পদে। এর প্রভাবে ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার অতিক্রম করেছে।

একাত্তর/এসি
টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে...
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর