ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে চায় জামায়াত

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পিএম

ক্ষমতায় গেলে সবার আগে দেশের কোমর ভাঙা শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির বর্তমান আমির ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষিত মানুষদের দুর্নীতি রুখতেই কাজ করবে জামায়াত।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ কাফরুলে এক সুধী সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।  

ডা. শফিকুর রহমান জানান, দ্বিতীয় কাজ হিসেবে দেশের দুর্নীতির মূল উৎপাটনে কাজ করবে তার দল। এছাড়া সবার জন্য ন্যায় বিচার, সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনসহ দেশের ব্যাংকিং, ব্যবসা, বিনিয়োগ সব খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করবে জামায়াত।  

দেশের দুষ্টু রাজনীতির চরকা ঘুরিয়ে দেশে সার্বিক পরিস্থিতি উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন আমির। 

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে-ই ক্ষমতায় আসুক, জামায়াত তাদের সাধুবাদ জানাবে বলেও জানান তিনি। তবে, আবারও কেউ ভোটের অধিকার কেড়ে নিতে চাইলে তাদের রুখে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। 

আরবিএস
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীতেই দিনেদুপুরে নানা অপকর্ম ঘটছে। একটি হাসপাতালের নিরাপত্তা সরকার দিতে...
জনগণের স্বার্থে ঘোষিত সাত দফা দাবির মধ্যে জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো দাবি নেই উল্লেখ করে সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন,...
জনগণের প্রয়োজনে আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট...
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর