জুলাই সনদ সই হবে জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: প্রধান উপদেষ্টা

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, বিশ্বের অন্য কোনো দেশে এমন প্রক্রিয়া ঘটেছে কিনা তার জানা নেই।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডেন ও নরওয়ের তরুণ পার্লামেন্টের যুব প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই ছিলো একটি ঐতিহাসিক মুহূর্ত, বিশেষ করে কারণ অসংখ্য তরুণ-তরুণী তখন ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলো।

বিদেশি প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এমন এক সময়ে বাংলাদেশে এসেছেন, যখন দেশটি গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আশা করি, আপনারা আমাদের তরুণদের সঙ্গে দেখা করবেন, তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা সম্পর্কে জানবেন।

এ সময় ড. ইউনূস বিশ্বজুড়ে তরুণদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, তরুণদের আরও দূরদর্শী ও সাহসী হতে হবে, নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে, কারণ তারাই সমাজে অর্থবহ পরিবর্তন আনতে সক্ষম।

একাত্তর/আরএ
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
'সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫'-এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এ বিষয়ে সর্বদলীয় সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর