প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠকের তথ্য সঠিক নয়: প্রেস সচিব

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ এএম

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রোম সফরের সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করবেন -এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার রাতে নিজের ফেসবুক একাউন্টে এক পোস্ট তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

শফিকুল আলম লেখেন, "কিছু সংবাদপত্র এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে যে প্রধান উপদেষ্টা রোম সফরের সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করবেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস বা কোনো সংবাদপত্র এই সফর সম্পর্কে আমার সাথে কথা বলেনি। বুধবার আমি একটি প্রেস ব্রিফিংয়ে এবং পরে দুটি টিভি স্টেশনকে বলেছিলাম যে প্রধান উপদেষ্টা বিশ্ব খাদ্য ফোরামের সভায় যোগদানের জন্য রোম ভ্রমণ করছেন। আমি বলেছিলাম যে সফরের সময় তিনি বেশ কয়েকটি হাই প্রোফাইল সভাও করবেন। এই সংবাদ সম্মেলনের সময় আমি বলিনি যে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। আসলে এমন কোনো বৈঠকের সময়সূচি ছিলো না। আমি আশা করি সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদন সংশোধন করবে।"

এর আগে রোববার রোমের স্থানীয় সময় বিকাল ৫টায় খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ফ্ল্যাগশিপ ইভেন্ট ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সফরসূচি অনুযায়ী ড. ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন।

ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্র হয়ে খাদ্যব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের ইভেন্ট ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএও-এর সদর দপ্তরে চলবে। 

১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

আরবিএস
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
প্রায় দুই বছর আগে, ২০০৪ সালে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সেই ঐতিহাসিক বাংলাদেশ সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।...
প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর