বাংলাদেশের সহযোগিতায় নিজ দেশে পোশাক কারখানা করতে চান সৌদির উদ্যোক্তারা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০১:২৭ পিএম

তৈরি পোশাক খাতের উন্নতিতে সৌদি আরবের উদ্যোক্তারা এতোটাই অভিভূত যে পণ্য নয় বরং বাংলাদেশ থেকে কারখানা নিতে চান তারা। তাদের লক্ষ্য, পুরো মধ্যপ্রাচ্যে তৈরি পোশাকের ব্যবসা সম্প্রসারণ করা। বিজনেস সামিটের অংশ হিসেবে কারখানা পরিদর্শন করে একাত্তরের কাছে এমন চিন্তাভাবনার কথা জানান সৌদি ব্যবসায়ীরা।

নানা চ্যালেঞ্জ ও সমালোচনা সত্ত্বেও বিশ্ববাজারে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে অর্থনীতির অন্যতম লাইফ লাইন তৈরি পোশাক খাত। দেড় শতাধিক কারখানা পেয়েছে পরিবেশবান্ধব সনদ। বহুলাংশে বদলেছে কর্মপরিবেশ। শ্রমিকের জীবনমান উন্নয়নেও উদ্যোগ বাড়াচ্ছেন কারখানা মালিকরা।   

গত শুক্রবার নরসিংদীতে এমনই কিছু কারখানা পরিদর্শন করেন ব্যবসা সম্মেলনে অংশ নেয়া সৌদি প্রতিনিধি দলের অন্যতম সদস্য ডক্টর খালিদ আল হারবি। ঘুরে দেখেন আমানত শাহ গ্রুপের বিভিন্ন কারখানার বর্জ্য পরিশোধন ব্যবস্থা-ইটিপি এবং সুতা থেকে কাপড় উৎপাদনের নানা ধাপ। কাজের পরিবেশ, প্রক্রিয়া, কাপড়ের মানে সন্তুষ্ট হন তিনি। পুরো উপসাগরীয় এলাকায় ব্যবসা বাড়াতে প্রস্তাব দেন সৌদিতে কারখানা স্থাপনের। 

ডক্টর খালিদ আল হারবি বলেন, আমি কিছু কারখানা দেখলাম। পণ্য আমদানি করতে চাই না। এই কারখানাটাই নিতে চাই। কারণ এখানে অসাধারণ কাজ হচ্ছে। বাংলাদেশ মূলত ইউরোপ-আমেরিকায় রপ্তানি করে। আমাদের চেম্বার গালফ এরিয়ায় রপ্তানি বাড়াতে গুরুত্ব দেবে। কারণ সেখানে খুব ভাল সম্ভাবনা আছে। 

সৌদি ব্যবসায়ীদের এমন চিন্তাভাবনায় অনুপ্রাণিত উদ্যোক্তারা। তাদের মতে, মধ্যপ্রাচ্য হতে পারে বাংলাদেশের জন্য বিকল্প বাজার। তবে ওই এলাকার মানুষের পোশাকের ধরন বিবেচনায় দরকার হতে পারে নতুন বিনিয়োগ। 

বছরে প্রায় আট বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করে সৌদি আরব একাই। মধ্যপ্র্যাচ্যের অন্য দেশগুলোরও পোশাকের চাহিদা পূরণ হয় আমদানির মাধ্যমে। ব্যবসায়ীরা বলছেন, এ বাজার ধরতে সরকারি-বেসরকারি খাতের যৌথ ও নিবিড় পদক্ষেপ দরকার।

 

আরবিএস
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সৌদি আরবের সঙ্গে শুধু প্রথাগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে বিশেষ করে...
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর