আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ অবস্থান প্রত্যাশা করে বিএনপি। এজন্য অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠন করার সুপারিশ দিয়েছে দলটি।
একইসঙ্গে সরকারের মধ্যে থাকা দলীয় উপদেষ্টাদের সরাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে অনুরোধ জানিয়েছে বিএনপি।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করতে আসেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল জানান, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টাকে বিএনপির কয়েকটি উদ্বেগের কথা জানানো হয়েছে।
এসময় দ্রুত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া নিরপেক্ষতা বজায় রাখতে সরকারের ভেতরে দলীয় কোন লোক থাকলে তাদেরও অপসারণ দাবি জানিয়েছেন বিএনপি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন