নোয়াখালী বিভাগের দাবিতে মশাল মিছিল

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম

বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে চৌমুহনী চৌরাস্তায় মশাল মিছিল করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এই কর্মসূচি পালন করে তারা। মশাল মিছিলটি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বর প্রদক্ষিণ করে।

এ সময় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন কমিটির সমন্বয়ক সাইফুর রহমান রাসেল, ফারভেজ মোল্লা, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাসুম মির্জা, নিশান ফাউন্ডেশনের মহাসচিব ইয়াকুব ইমন, আল আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আল আমিনসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জেলা ও হাজার বছরের সমৃদ্ধ জনপদ বৃহত্তর নোয়াখালীর ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও পার্শ্ববর্তী জেলাগুলোকে নিয়ে দ্রুত বিভাগ ঘোষণার জন্য সরকারের প্রতি আহবান জানান।

সবদিকে এগিয়ে থাকা যোগ্য ও দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালীকে বিভাগ করা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

একাত্তর/আরএ
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর