টর্চের আলো জ্বেলে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ৩০

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২২ অক্টোবর) রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, সংঘর্ষের সময় উভয় গোষ্ঠীর শতাধিক লোক টেটা, বল্লমসহ দেশিয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া আর চিৎকারে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। কুমিল্লা-সিলেট মহাসড়ক তিন ঘণ্টা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রী ও সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, প্রায় ৪-৫ দিন আগে আওয়ামী লীগ–বিএনপি নিয়ে বিতণ্ডার জেরে উকিল গোষ্ঠীর সাদ্দাম, আজিজ গোষ্ঠীর আক্তারকে চড় মারেন।

ওই ঘটনার পর থেকেই দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।

বুধবার বিকেলে শালিস বৈঠকে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও ব্যর্থ হয়। পরে রাতে মহাসড়কে টর্চ জ্বালিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী।

সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এরই জেরে সন্ধ্যার পর সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/আরএ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর