প্রবাসী করদাতাদের অনলাইনে রিটার্ন জমা সহজ হলো

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:৫২ পিএম

প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য আরো সহজ ও সুবিধাজনক ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন তারা সরাসরি ব্যক্তিগত ই-মেইলে ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) পেয়ে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, যদিও প্রবাসী করদাতাদের জন্য অনলাইন রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয়, তবুও অনেকেই এর সুবিধা ও কার্যকারিতা দেখে অনলাইনে ই-রিটার্ন পদ্ধতি ব্যবহারের আগ্রহ দেখিয়েছেন।

আগে প্রবাসীরা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে সমস্যায় পড়তেন। কারণ, আগে ওটিপি পাঠানো হতো শুধু বাংলাদেশে নিবন্ধিত বায়োমেট্রিক তথ্যযুক্ত মোবাইল সিমে। এই অসুবিধা দূর করতে এবার এনবিআর সরাসরি করদাতার ব্যক্তিগত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে।

এখন প্রবাসী করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, ভিসার কপি, ইমেইল ঠিকানা ও ছবি [email protected] ঠিকানায় পাঠিয়ে ইমেইল-ভিত্তিক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে এনবিআর তাদের কাছে ওটিপি এবং নিবন্ধন লিংক পাঠাবে। এরপর তারা সহজে অনলাইনে নিবন্ধন করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর আরো জানায়, অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়াটি সহজ ও কাগজবিহীন। এর মাধ্যমে করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্র তৈরি এবং আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন।

এখন পর্যন্ত ২০২৫-২৬ করবর্ষে ৮ লাখ ৫০ হাজারেরও বেশি আয়কর রিটার্ন অনলাইনে দাখিল হয়েছে। এতে করদাতাদের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন দেখা যাচ্ছে।

এনবিআর সকল দেশি এবং প্রবাসী করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন পদ্ধতিতে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

একাত্তর/আরএ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর