প্লাটফর্মে এসে মেট্রোতে না উঠলে জরিমানা, যাত্রীদের ক্ষোভ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম

রাজধানীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের প্লাটফর্মে উঠে যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা জরিমানা গুনতে হবে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান-ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলছেন, জরিমানা করা নয় রাজস্ব ফাঁকি ঠেকাতেই এই ব্যবস্থা। বিশেষ প্রয়োজনে প্লাটফর্ম থেকে বের হতে চাইলে কাউন্টারে যোগাযোগের পরামর্শও দেন তিনি। 

মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে প্লাটফর্মে ওঠার পর যাত্রা না করে বেরিয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ১০০ টাকা কেটে নেবে মেট্রোরেল কর্তৃপক্ষ। ২০ অক্টোবর থেকে নতুন এই নিয়ম করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল স্টেশনগুলোতেও এই নোটিশ টাঙানো হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার স্টেশনে গিয়ে এ–সংক্রান্ত নোটিশ দেখা যায়।

এর আগে কার্ড স্ক্যান করে প্লাটফর্মে উঠে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মের বিষয়টি স্টেশনে স্টেশনে নোটিশ টাঙানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে- ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

যাত্রীরা এমন সিদ্ধান্তের কারণে ক্ষোভ প্রকাশ করেন। যাত্রীরা বলছেন, স্টেশনে প্রবেশের পর হঠাৎ যদি কারও জরুরি প্রয়োজনে বের হতে হয় বা হঠাৎ কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তার ক্ষেত্রেও এই নিয়ম প্রয়োগ করা অন্যায়। যদি যাত্রীদের ভাড়া ফাঁকি ঠেকানোর উদ্দেশ্যে এই নিয়ম করা হয়ে থাকে, সে ক্ষেত্রে ন্যূনতম ভাড়া কাটতে পারে। কিন্তু সবার ক্ষেত্রে ১০০ টাকা ভাড়া কাটা অযৌক্তিক সিদ্ধান্ত।

তবে মেট্রোরেল ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জরিমানা না দেয়ার উপায় বাতলে দিলেন। তিনি বলেন, বিশেষ প্রয়োজনে প্লাটফর্ম থেকে বের হতে চাইলে কাউন্টারে যোগাযোগ করা যেতে পারে। তিনি আরও জানান, জরিমানা করা নয় রাজস্ব ফাঁকি ঠেকাতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। 

ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেলের এমআরটি পাস বা র‍্যাপিড পাস কার্ড ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিনা ভাড়ায় এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াত করছিলো। বিষয়টি ধরা পড়ার পরই সোমবার (২০ অক্টোবর) থেকে ‘বিনা ভাড়ায় অ্যান্ট্রি-এক্সিট’ সুবিধা বন্ধ করে দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এআরএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর