টানা ২২ দিন ধরে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ি শিক্ষকরা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১১:১০ এএম

চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে টানা ২২তম দিনের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে এ আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, আজ অনুদানভুক্ত এক হাজারের বেশি প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য ফাইলে স্বাক্ষরের আশ্বাস রয়েছে, তবে অনুদানবিহীন প্রতিষ্ঠানও জাতীয়করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকার কথা জানান তারা।

তারা অভিযোগ করে বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকুরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। 

এর আগে গত ২৮ জানুয়ারি শিক্ষকদের আন্দোলনের মুখে ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সেই ঘোষণার পরও বাস্তবায়ন না হলে আবারও নতুন করে আন্দোলনে নামে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।

আরবিএস
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি হিফজ মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারসহ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাছাত্র মো. শিহাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের...
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি হিফজ মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারসহ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাছাত্র মো. শিহাব হোসেনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর মিরপুরের পল্লবীতে এক শিশুকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রামপুরার বনশ্রীতে ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে পুলিশ বলছে,...
নিয়োগবিধি সংশোধন করে স্নাতক ও সমমানের যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর