১৫ মাস ধরে বাইরে, ভোটের পর ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

বাংলাদেশের জনগণের মতো বাংলাদেশ সেনাবাহিনীও একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছে বলে জানিয়েছেন সেনা সদর দফতরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। তিনি বলেন, নির্বাচনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। 

বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের মেস আলফায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তিনি এসব কথা বলেন।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর বলেন, আমরা আশা করি নির্বাচন দেশের স্থিতিশীলতা আনবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, এবং নির্বাচনের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। 

তিনি আরও বলেন, আমরা গত ১৫ মাস ধরে ব্যারাকের বাইরে আছি। নির্বাচনের পরও যদি মাঠে থাকতে হয়, তাহলে তা আমাদের প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে।

৫ আগস্টের পর সেনাবাহিনী মাঠে না থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতো বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। 

এসময় অভিযুক্ত সেনা সদস্যদের বিচারপ্রক্রিয়া নিয়ে সেনা সদরের এজি শাখার পরিচালক বি.জে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, সেনা ও আইসিটি দুটি স্পেশাল এক্ট, দুটি আইনকে মুখোমুখি করা ঠিক হবে না উল্লেখ করে সেনা সদর জানিয়েছে, সরকারের চাওয়া অনুযায়ী অভিযুক্ত সেনা সদস্যদের বিচারপ্রক্রিয়া চলবে। 

এদিকে সীমান্তের বাইরে থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অস্ত্র প্রবেশ করায় উদ্বেগ প্রকাশ করে সেনা সদর বলছে, ইতিমধ্যেই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সেনা অভিযান জোরদার করার কথাও জানিয়েছে সশস্ত্র বাহিনী। 

আরবিএস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন যুক্ত হলো। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে সাইপ্রাসে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ( ইউএনএফআইসিওয়াইপি)...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর