গয়নার দোকানে ডাকাতি করতে ঢুকে ২৫ সেকেন্ডে ২০ বার চড় খেলেন নারী

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম

ভারতের আহমেদাবাদের গুজরাটের একটি গলি। দুপুর গড়িয়েছে, সময়টা সবে সাড়ে বারোটা। রানিপ সবজি বাজারের কাছেই সেই গয়নার দোকান, যার ভেতরে একমনে বসেছিলেন দোকানদার। হঠাৎ করেই সেখানে ঘটলো রহস্যময়ী এক নারীর প্রবেশ। এরপর যা ঘটেছে, সেটির সিসিটিভি ফুটেজ এখন নেট দুনিয়ায় ভাইরাল।

গয়নার দোকানে প্রবেশ করা নারীর মুখখানা তার ওড়নার আড়ালে ঢাকা ছিলো, যেন সে এক চলন্ত রহস্য। দোকানে ঢুকে মিষ্টি কথার জালে বাঁধতে চাইলো বেচারা দোকানিকে, যেন সে এক অতি সাধারণ ক্রেতা। দোকানিও গলে জল!

কিন্তু সে তো কুমিরছানা! মিনিট খানেকের মধ্যেই ঘটলো অভাবনীয় এক ঘটনা! মুহূর্তের মধ্যে আঁচল থেকে বের করলো ঝাঁঝালো মরিচের গুঁড়ো! লক্ষ্য- সরাসরি দোকানির চোখ! উদ্দেশ্য- দোকান ফাঁকা করে দেয়া।

কিন্তু হায় রে কপাল! তার সেই মরিচের গুড়ো ব্যর্থ হলো! গুঁড়ো পৌঁছালো না লক্ষ্য অবধি। চোখের পলকে দোকানি বুঝে গেলেন নারীর মতলব! আর যায় কোথায়!

পরের ২৫ সেকেন্ড যা হলো, তা স্রেফ তাণ্ডব! দোকানদার যেন হঠাৎই রুদ্রমূর্তি ধারণ করলেন। কাউন্টার ছেড়ে বিদ্যুৎ গতিতে উঠেই শুরু করলেন চড়-বৃষ্টি! ২৫ সেকেন্ডে ২০ বার চড়।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য: টানা ২০টি চড়! ঠাস, ঠাস, ঠাস! ওই নারী যেন বুঝতেই পারলো না কী হলো! এরপর দোকানি তাকে টেনে-হিঁচড়ে কাউন্টারের ওপর দিয়ে নিয়ে এলেন দোকানের বাইরে, তখনও চললো তার হাত!

যদিও দোকানি নারীর  বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে নারাজ, কারণ নিজের হাতেই তার ‘বিচার’ করে দিয়েছেন! তবে পুলিশ ছাড়ার পাত্র নয়।

রানিপ পুলিশ ফাঁড়ির কেতন ব্যাস জানান, ফুটেজ দেখে পুলিশ সেই দুঃসাহসী নারীকে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। আহমেদাবাদ পুলিশও জানিয়ে দিয়েছে, দোকানদার অভিযোগ না জানালেও, ঘটনার তদন্ত চলছে।

একাত্তর/আরএ
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর