সাবেক এমপি কাজী নাবিলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম

যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। এছাড়া তার নামে থাকা পঞ্চগড় জেলায় ৯৯ একর জমি ও ঢাকায় একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেয়া হয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজে এ আদেশ দেন। 

আদেশে নাবিল আহমেদের নামে থাকা ৩৬ কোম্পানির বিনিয়োগ ও ২৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়ার হয়েছে। তাছাড়া তার আয়কর নথিও জব্দের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে আরো বলা হয়েছে, আসামি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং তার নিজ, যৌথ ও তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ৪৫টি হিসাবে ১০৯ কোটি ২২ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তরের ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেন।

এমতাবস্থায় আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তকার্য শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা একান্ত জরুরি।

এছাড়া তিনি একজন আয়করদাতা। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির মূল আয়কর নথির শুরু হতে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।

এছাড়া তার নামে থাকা জমি জব্দ ও ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা প্রয়োজন।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী হয়ে প্রথমবারের মতো যশোর সফরে এসে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বিএনপি তা হতে দেবে না। 
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
বিএনপি নেতা এহসানুল হক মিলনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কি কারণে, তা জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমনটাই অভিযোগ করেন তিনি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার অনুরোধ সত্ত্বেও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর