সেনা কর্মকর্তাদের মামলার আইনজীবী পদ থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম

পেশাগত অসদাচরণ এড়াতে আনুষ্ঠানিকভাবে সেনা কর্মকর্তাদের গুমের দুই মামলা ও রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় আসামিপক্ষ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার।

রোববার (৯ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এ, ওকালতনামা প্রত্যাহারে আবেদন করেন তিনি। এর প্রেক্ষিতে, গুমের দুই মামলাসহ ৩ মামলায় সরোয়ারসহ ৫ জনের ওকালতনামা বাতিল করেন ট্রাইব্যুনাল।

পরে ব্যারিস্টার সরোয়ার বলেন, নিজের গুমের ঘটনায় একটি অভিযোগ প্রসিকিউশনে জমা দিয়েছিলেন তিনি, সে অভিযোগে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে, সে কারণেই তিনি স্বার্থের দ্বন্দ্ব থাকায় তাদের পক্ষের আইনজীবী থেকে নাম প্রত্যাহার করেন তিনি।

এর আগে চলতি বছরের ২১ অক্টোবর গুমের দুই মামলায় সাবেক ১৩ জন ও রামপুরায় ২৮ জনকে হত্যায় ২ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় আদালত।

গুমের মামলার ৯ সেনাকর্মকর্তার পক্ষে অন্য ৫ আইনজীবী ওকালতনামা জমা দিয়েছে।

একাত্তর/আরএ
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার...
সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও গণভোটের বিধান বিলুপ্তিসহ সংবিধানের কয়েকটি বিধানকে...
সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল–সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবে আপিল বিভাগ।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর