২০২৬ সালে কতো দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা?

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

আগামী বছর ২৮ দিন ছুটি পাবে সরকারি চাকরিজীবীরা। যদিও এর মধ্যে ১১ দিন সাপ্তাহিক ছুটি পড়েছে। এই ২৮ দিনের মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রয়েছে। ২০২৬ সালে ছুটির প্রজ্ঞাপনে এমন তথ্য দেয়া হয়েছে। 

রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞপনে সই করেছেন মন্ত্রণালয় সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক।

প্রজ্ঞাপনে ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। মুসলিম কর্মচারীরা নিতে পারবেন পাঁচ দিন, হিন্দু ধর্মের কর্মচারী ৯ দিন, খ্রিস্টান ধর্মের জন্য আট দিন, বৌদ্ধ ধর্মের জন্য সাত দিন, আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য দুই দিন।

তবে একজন কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি পাবেন। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। 

সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

ঐচ্ছিক ছুটিগুলোর মধ্য মুসলিম পর্বে রয়েছে, শবে মিরাজ, ঈদুল ফিতর (ঈদের পরের তৃতীয় দিন), ঈদুল আজহা (ঈদের পরের চতুর্থ দিন), আখেরি চাহার সোম্বা ও ফাতেহা-ই-ইয়াজদাহম।

হিন্দু পর্বে রয়েছে, শ্রী শ্রী সরস্বতী পূজা, শ্রী শ্রী শিবরাত্রি ব্রত, দোলযাত্রা, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, মহালয়া, শ্রী শ্রী দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী), শ্রী শ্রী লক্ষ্মী পূজা ও শ্রী শ্রী শ্যামা পূজা।
এদিকে খ্রিস্টান ধর্মের পর্বে রয়েছে সাত দিনের ঐচ্ছিক ছুটি। তা হলো ইংরেজি নববর্ষ, ভস্ম বুধবার, পুণ্য বৃহস্পতিবার, পুণ্য শুক্রবার, পুণ্য শনিবার, ইস্টার সানডে ও যিশু খ্রিষ্টের জন্মোৎসব (বড়দিনের পূর্বের ও পরের দিন)।

একাত্তর/এসি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আগামীকাল থেকে আবার খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান।
এরই মধ্যে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে, চলতি বছরের মতো আগামী বছরের ঈদ ও পূজায় দীর্ঘ ছুটি থাকছে।
এখন থেকে প্রতি বছর ৫ আগস্ট সরকা‌রি ছু‌টি ঘোষণার প্রাথ‌মিক সিদ্ধান্ত হ‌য়ে‌ছে বলে জানিয়েছেন সংস্কৃ‌তি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর