বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা অপরাজেয়’ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ‘মদিনা-৬’ নামক একটি মাছ ধরার ট্রলার ও এতে থাকা ২৪ জন জেলেকে উদ্ধার করেছে।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১০ নভেম্বর) এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ট্রলারটিকে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে ভাসমান অবস্থায় দেখতে পায় টহলরত জাহাজ। র‌্যাডারের মাধ্যমে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত হিসেবে শনাক্ত করা হয়। ট্রলারে পৌঁছালে জেলেরা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে তারা গভীর সমুদ্রে ভাসছিলেন এবং যোগাযোগের কোন উপায় ছিল না। পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেন। 

জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ২৯ অক্টোবর কুতুবদিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল। প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনী ট্রলার জেলেদের ৩৫ মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে নিরাপদে হিরণপয়েন্টে নিয়ে আসে।

নিরাপদ স্থলে পৌঁছে ট্রলার ও জেলেদের ‘কোস্ট গার্ড পশ্চিম জোন’-এর নিকট হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত জেলেরা বর্তমানে সুস্থ আছেন।

একাত্তর/আরএ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর