আওয়ামী ফ্যাসিজম পার্টি নাশকতার চেষ্টা করছে: প্রেস সচিব

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম

রাজনৈতিক দলগুলোর মধ্য নির্বাচনি হাওয়া বইছে। নির্বাচনের প্রস্তুতিকালে তাই বাসে অগ্নিসংযোগ ও পুলিশকে টার্গেট করে ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের চার তলা ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরো বলেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলের সদস্যরাই এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আওয়ামী লীগ একটি ফ্যাসিজম পার্টি, তাদের কর্মকাণ্ডেই তারা প্রমাণ করেছে কেন তাদেরকে সবাই ফ্যাসিস্ট বলে, কেন তাদের অ্যাক্টিভিটি ব্যান করা হয়েছে। কেনো মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে।

তিনি বলেন, এদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই, এটা তাদের ভায়োলেন্স দিয়েই প্রমাণিত।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটনে নাশকতার ঘটনায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ককটেল মারা হয়েছে। চুলচেরা বিশ্লেষণ করে জড়িতদের আটক করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ। কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার ও কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মিন্টু মজুমদার।

একাত্তর/আরএ
পঞ্চগড়-১ আসনের এনসিপি নেতা সারজিস আলমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে মসজিদের খতিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মাওলানা আব্দুল জব্বারকে।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধের অভিযোগে বিএনপির স্থানীয় দুই নেতাসহ ৬ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
আসন্ন নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সারাদেশের মানুষ গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
কোনো সন্ত্রাসী বা অপশক্তি আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতে পারবে না হুঁশিয়ারি উচ্চারণ করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, এ বিষয়ে পুলিশের সকল ইউনিট তৎপর রয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর