আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে থমথমে পুরান ঢাকা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১১:৪৪ এএম

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই থমথমে পুরান ঢাকার চানখারপুল, লালবাগ, আজিমপুরসহ বিভিন্ন এলাকা।

গত কয়েকদিনের অগ্নি সন্ত্রাসে আতঙ্কিত সাধারণ মানুষ বলছেন, সরকার ও রাজনৈতিক দলগুলোর এটি এক ধরনের ব্যর্থতা। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই পুরান ঢাকার বিভিন্ন ছোট ছোট রেস্তোরাঁয় নেই অন্যদিনের মতো মানুষের চাপ।

রিকশা নিয়ে বের হওয়া চালকরা জানান, সকাল থেকে ঘুরেও পাচ্ছেন না যাত্রী, একই চিত্র সিএনজি, লেগুনা ও বাসে।

আবার যাত্রীরা জানিয়েছেন, তারা পাচ্ছেন না বাস। গণপরিবহনের সংখ্যা তুলনামূলক অনেক কম।

তবে কারো চোখে এমন আতঙ্কিত পরিবেশের জন্য সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে থাকা বিরোধ দায়ী বলেও জানান।

একাত্তর/আরএ
ভারত থেকে আওয়ামী লীগের পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় ও হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থ সহায়তায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কাজ করছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর...
নিখোঁজের তিনদিন পর রাজধানীর লালবাগে বন্ধুর বাসার সামনে মাটি খুঁড়ে ব্যবসায়ী শেখ ওয়াসিম রনির (৪৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর