৭৭ বছরে রাজা চার্লস

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ৭৭ বছরে পা রেখেছেন। ক্যান্সার চিকিৎসা চললেও বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই দিনটি কাটিয়েছেন যেন এখনো কাজ চালিয়ে যেতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

এএফপি'র খবরে বলা হয়, লন্ডনে তোপধ্বনির মধ্য দিয়ে দিনটিকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়। একইদিনে রাজা নিজেই বৃষ্টির মধ্যে দক্ষিণ ওয়েলসে একটি ট্রেন ডিপোর উদ্বোধন করেন।

এরপর, রাজা চার্লস রানি ক্যামিলাকে সঙ্গে নিয়ে অংশ নেন সাইফার্থফা ক্যাসেলের ২০০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে। ঐতিহাসিক এই দুর্গকে ওয়েলসের অন্যতম রত্ন হিসেবে ধরা হয়।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে অজ্ঞাত ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হলেও রাজা চার্লস নিজেকে রাজকীয় দায়িত্ব পালন থেকে বিরত রাখেননি।

এমনকি তিনি লন্ডনের একটি ক্যান্সার হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গেও কথা বলেন এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার ‘আঘাত’ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

এর মধ্যে নিয়মিত ব্যস্ততাপূর্ণ রাজদায়িত্ব পালনের পাশাপাশি গত সেপ্টেম্বরে উইন্ডসর ক্যাসেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় সফরের সময় রাজকীয় দায়িত্ব পালন।

বেশিরভাগ কর্মসূচি যুক্তরাজ্যের মধ্যে হলেও কিছু বিদেশ সফরও করেছেন চার্লস। গত মাসে তিনি ও রানি ক্যামিলা ভ্যাটিকান সফর করেন। সেখানে পোপ লিও চতুর্দশের সঙ্গে ঐতিহাসিক যৌথ প্রার্থনায় অংশ নেন।

রাজপরিবার বিষয়ক লেখক রবার্ট জবসন বলেন, তারা শুধু বলছে, তিনি ক্যান্সার নিয়ে বেঁচে আছেন। এর বাইরে কিছু জানা যায় না।

তিনি আরো বলেন, এর মানে এই নয় যে তিনি রোগমুক্ত হয়েছেন। তবে তিনি দারুণ কাজ করছেন। শতভাগ সুস্থ থাকার প্রত্যাশা করা যায় না।

চার্লসকে কাজ পাগল বলা হয়। দ্রুত কাজে ফিরতে তিনি আগ্রহী ছিলেন বলেও শোনা যায়। তবে কিছু অভ্যাস বদলেছে। আজীবন দুপুরে না খাওয়ার অভ্যাস ভেঙে এখন তিনি মধ্যাহ্নভোজ করেন।

ভ্যাটিকান সফরে বিবিসিকে রানি ক্যামিলা বলেন, চার্লস কাজ ভালোবাসেন। এটাই তাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। অসুস্থ থাকার পর সুস্থ হচ্ছেন। এখন তিনি আরো বেশি কাজ করতে চান। এটাই সমস্যা।

একাত্তর/আরএ
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তার ছোট ভাই ও প্রয়াত রানি এলিজাবেথের দ্বিতীয় পুত্র প্রিন্স অ্যান্ড্রুর রাজকীয় উপাধি ‘ডিউক অব ইয়র্ক’ এবং অন্যান্য সম্মানসূচক রাজকীয় খেতাব প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে অভিষিক্ত হলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার। বুধবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে শপথ নেন তিনি, অভিষেক অনুষ্ঠানও হয়েছে সেখানেই।
নভেম্বরে মিশরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের কপ ২৭ জলবায়ু সম্মেলন। সম্মেলনে ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের যোগ দেওয়ার কথা ছিল। তিনি নিজেও এই সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন। তবে ব্রিটিশ...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর