মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৬:২০ পিএম

মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে অভিষিক্ত হলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার। বুধবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে শপথ নেন তিনি, অভিষেক অনুষ্ঠানও হয়েছে সেখানেই। আগামী পাঁচ বছর এই পদে থাকবেন ইব্রাহিম। ৬৫ বছর বয়সী সুলতান ইব্রাহিম এই পদে পাঁচ বছর থাকবেন।

আল জাজিরা জানিয়েছে, মালয়েশিয়ার ১৭ তম রাজা হিসেবে অভিষিক্ত হলেন সুলতান ইব্রাহিম। তিনি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জোহরের সুলতান। স্পষ্টভাষী বক্তা হিসেবেও খ্যাতি রয়েছে তার।

মালয়েশিয়ায় ১৩টি প্রদেশের ৯টিতে এক একটি প্রাচীন রাজনৈতিক পরিবার রয়েছে। এসব পরিবার থেকেই চক্রাকারে প্রতি পাঁচ বছরের জন্য বেছে নেওয়া হয় রাজা। স্বাধীনতা লাভের পর থেকেই এই প্রথা চালু।

মালয়েশিয়ায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত এবং দেশটির সরকারের ধরন ওয়েস্টমিনিস্টার বা মন্ত্রিপরিষদ শাসিত। মন্ত্রিপরিষদ ধাঁচের সরকারে রাষ্ট্রপতির মতোই মালয়েশিয়ায় রাজার ভূমিকা।

তবে মালয়েশিয়াতে গত কয়েক বছর ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা চলতে থাকার কারণে রাজার ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাজার প্রতি দেশটির জনগণও বেশ অনুগত।

সুলতান ইব্রাহিম মালয়েশিয়ার অন্যতম একজন ধনী ব্যক্তি। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, তার পরিবারের ৫ দশমিক ৭ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে। এছাড়া দেশের বাইরেও রয়েছে তার সুবিশাল সাম্রাজ্য।

আবাসন খাত, মাইনিং, টেলিযোগাযোগ এবং পাম ওয়েলে তার রয়েছে রাজত্ব। সুলতান ইব্রাহিম ইস্কান্দারের বাসভবন ‘ওপোলেন্ট ইস্তানা বুকিত সেরেন’ তার পারিবারিক আভিজাত্যের একটি সাক্ষ্য।

ইব্রাহিমের রয়েছে ৩০০টি বিলাসবহুল গাড়ি। ধারণা করা হয়, যার মধ্যে একটি তাকে উপহার দিয়েছিলেন জার্মানির সাবেক প্রেসিডেন্ট নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলার। এসব গাড়ি মাটির নিচে রাখা হয়েছে।

এছাড়া তার রয়েছে একটি ব্যক্তিগত বিমানের বহর। ওই বহরে আছে গোল্ড অ্যান্ড ব্লু বোয়িং ৭৩৭ বিমান। এছাড়া তার পরিবারের ব্যক্তিগত সৈন্য বাহিনীও রয়েছে।

মালয়েশিয়ার অন্যতম বড় টেলিযোগাযোগ সার্ভিস ইউ মোবাইলে তার ২৪ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া অন্যান্য বেসরকারি খাতে তার প্রায় ৫৮৮ মিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে।

সিঙ্গাপুরের বোটানিক গার্ডেনের কাছে তার ৪ বিলিয়ন ডলারের একটি জমি ও একটি পার্ক রয়েছে। সিঙ্গাপুর এবং চীনের ধনাঢ্য ব্যক্তিদের সঙ্গে সুলতান ইব্রাহিম ইস্কান্দারের ভালো সম্পর্ক রয়েছে।

 

 

এআরএস/এআর
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
মালয়েশিয়ায় গেলো কয়েকদিনের ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির আটটি রাজ্যের প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ৭৭ বছরে পা রেখেছেন। ক্যান্সার চিকিৎসা চললেও বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই দিনটি কাটিয়েছেন যেন এখনো কাজ চালিয়ে যেতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর