শেখ হাসিনার রায় ও নির্বাচন নিয়ে সরকার চাপে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

আগামী ১৭ নভেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার কোনো চাপ বা চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, ১৭ তারিখের রায়ের সিদ্ধান্তের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী যা যা প্রস্তুতি নেওয়ার নিয়েছে। ওই দিনই রায় ঘোষণা হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। এখানে কোনো চ্যালেঞ্জ নেই। আর নির্বাচন উপলক্ষে যা যা প্রস্তুতি নেওয়ার তা আমরা নিয়ে নিয়েছি এবং চলছে। নির্বাচন কমিশনসহ আমরা প্রস্তুত।  

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সার্কিট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ভোট নিয়ে আমরা চাপ অনুভব করছি না। নির্বাচনের সবকিছু নির্ভর করে জনগণের ওপর। তারা যখন নির্বাচনমুখী হয়ে যায়, তখন তাদের কোনো কিছু দিয়ে বাধা দেওয়া যায় না। আর রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে গেলে তখন আর কোনো মতভেদ থাকেনা। আমার মনে হয় তারা অলরেডি নির্বাচনমুখী।  

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ৯ দিন মাঠে থাকবে। এর মধ্যে নির্বাচনের আগে পাঁচ দিন এবং পরে তিন দিন। 

এসময় স্বারাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বরিশাল রেঞ্জের ডিআইজি মরজুর মোর্শেদ, জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা দুই দিনের সফরে সড়ক পথে শনিবার দুপুর দেড়টার দিকে পটুয়াখালী সার্কিট হাউসে পৌঁছান। সেখানে দুপুরের খাবারের পর পটুয়াখালী পুলিশ লাইন ও কোস্টগার্ড ঘাঁটি পরিদর্শন করেন। তবে এসব জায়গায় সাংবাদিকদের যেতে দেওয়া হয়নি। পরে তিনি কুয়াকাটার উদ্দেশে পটুয়াখালী ত্যাগ করেন। সেখানে আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট সবার সঙ্গে সভা এবং রাত যাপন করবেন। পরে রোববার সকালে বরিশালের উদ্দেশে রওনা হবে। 

একাত্তর/এসি
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর