বিটিআরসিতে আগুন নয়, ফায়ার ড্রিল

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০২:১৭ পিএম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসিতে আগুন লেগেছে বলে সোশ্যাল হ্যান্ডেলে যে ফটোকার্ড ছড়িয়েছে সেটি আসলে ফায়ার ড্রিলের চিত্র।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মোহাম্মদপুর দমকল বাহিনীর একটি ইউনিট বিটিআরসি’র কর্মকর্তা-কর্মচারীদের এই প্রশিক্ষণটি দিয়েছে।

দুই দিনব্যাপী কর্মশালা শেষ দিন দুপুরে হাতেকলমে আগুন লাগলে করণীয় বিষয়ে প্রশিক্ষণের অংশ হিসেবে কৃত্রিম আগুন ও ধোঁয়া সৃষ্টি করে এই ড্রিল পরিচালনা করা হয়। 

ফলে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে নিশ্চিত করেছেন বিটিআরসি’র গণমাধ্যম মুখপাত্র মো. জাকির হোসাইন।

তিনি জানান, প্রাক্টিক্যাল ক্লাসের অংশ হিসেবে আজ একটার দিকে ২০ মিনিট ধরে এই প্রশিক্ষণ চলে।

একাত্তর/আরএ
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর